কুষ্টিয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির দোয়া মাহফিল

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাদ আসর কুষ্টিয়া রেলস্টেশন চত্বর দলীয় কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারি, জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমিন রানা কানাই ও সাবেক সিনিয়র সহ সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ, জেলা বিএনপি সদস্য আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, মহি উদ্দিন মিলন, জেলা বিএনপি সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা ও আশরাফুল আলম, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন ও সাবেক সাংগঠনিক সম্পাদক জব্বার মিলন, পৌর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন, সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিবুল হাসান রিংকু, জেলা ছাত্র দলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন, যুগ্ম আহবায়ক মনির, সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহবায়ক জুয়েল উদ্দিন, পলিটেকনিক ছাত্র দলের আহবায়ক কাদের, সদস্য সচিব পিয়াস, শহর ছাত্র দলের আহবায়ক সজল, সদস্য সংগ্রাম, সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শিমুল, সহ সভাপতি আরিফ, যুগ্ম সম্পাদক সাব্বির, শাকিলসহ দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়েকশো নেতা-কর্মীরা অংশ নেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার হাফেজ আবু তাহের মেজবা।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নারী। দেশের সংকটকালীন প্রতিটি মুহূর্তে তিনি জনগণের পাশে থেকেছেন আজ জনগণও তার সুস্বাস্থ্যের জন্য উদ্বিগ্ন এবং প্রার্থনাশীল। তার আশু রোগমুক্তি কামনা করছে দেশের মানুষ। আমরা বিশ্বাস করি, যে মহান আল্লাহ অসুস্থতার পরীক্ষা দেন, তিনি আরোগ্যের পথও করে দেন। তাই আজকের এই মাহফিলে আমরা একসঙ্গে হাত তুলে দোয়া করি,” আল্লাহ, আপনি আমাদের নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন, তাকে শক্তি দিন, তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা চাই আমাদের দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

এই বিভাগের আরও সংবাদ