আন্তর্জাতিক

চলতি বছর শেষের আগে ভারত সফর করবেন পুতিন

২০২৫ সাল শেষের আগেই ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১০ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে পুতিনের ভারত সফরের জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি, যা এই বছরের শেষের আগে পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি এটি একটি অর্থবহ সফর হবে।’

এই বিভাগের আরও সংবাদ

রাশিয়া ও ভারতের শ্রম সংশ্লিষ্ট চুক্তি সইয়ের প্রস্তুতি সম্পর্কে পেসকভ বলেন, ‘যে সমস্ত চুক্তিতে পৌঁছানোর পরিকল্পনা করা হয়েছে, আমরা যথাসময়ে তা ঘোষণা করব।’

ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ডিসেম্বরে আসন্ন রাশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের জন্য নথি প্রস্তুত করা হচ্ছে। এই চুক্তির ফলে আগামী বছরগুলোতে রাশিয়ায় আরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করতে পারবেন।

এই বিভাগের আরও সংবাদ