শীর্ষ নিউজ

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নেওয়া সরোয়ার হোসেন বাবলা (৪৩) গুলিতে নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

তবে বিএনপি বলছে, সরোয়ার তাদের কেউ নন। জনসংযোগে শত শত লোক অংশ নেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।

এদিকে, বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর বিকেলে গুলশালে বিএনপির চেয়েরপারসনের কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই বিভাগের আরও সংবাদ