আন্তর্জাতিক

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘লোক দেখানো’ বলল যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিত্রের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছেওয়াশিংটন।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এখন গঠনমূলক কূটনীতিতে আন্তরিকভাবে মনোযোগ দিচ্ছি, ‘লোক দেখানোর জন্য’ কিছু করছি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের অগ্রাধিকারগুলো স্পষ্ট: জিম্মিদের মুক্তি, ইসরাইলের নিরাপত্তা এবং সমগ্র অঞ্চলের জন্য শান্তি ও সমৃদ্ধি, যা কেবল হামাস মুক্ত পরিবেশেই সম্ভব।’

গতকাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ সোমবার ইউরোপের আরেক দেশ পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতিকে ফিলিস্তিনিদের জন্য বিজয় বলে আখ্যা দিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।

এই বিভাগের আরও সংবাদ