পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে ভারত


এশিয়া কাপে ঘটনাবহুল গ্রুপপর্বের ম্যাচের পর সুপার ফোরে আবার মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগের ম্যাচের মতো এদিনও টসের পর হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
আজকের মহারণে গুরুত্বপূর্ণ দুইটি পরিবর্তন নিয়ে খেলছে পাকিস্তান। একাদশে নেই হাসান নওয়াজ ও খুশদিল শাহ, ফিরেছেন হুসাইন তালাত ও ফাহিম আশরাফ। একইভাবে ভারতও দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দুই পেসার আর্শদীপ সিং ও হরষিত রানার পরিবর্তে দলে ফিরেছেন পেসার জাসপ্রিত বুমরাহ ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।
দুই দেশের একাদশ
পাকিস্তান: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।





