দিনাজপুররাজনীতি

ফেব্রুয়ারির নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি: জনগণকে গণতন্ত্র ও ফেবরুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠনকৃত অর্থ ফেরত আসবে, আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে।

সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় কার্যক্রমের গতিশীলতা বাড়াতে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিনেপির সাধারণ সম্পাদক নাজমুল হক সহ ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবকদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ