ক্রিকেট
শূন্য রানে সাজঘরে তানজিদ


এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই আউট তানজিদ হাসান তামিম।
ইনিংসের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে কোনো রান করতে পারেননি তানজিদ। শেষ বলে সোজা ব্যাটে খেলার চেষ্টা করেন। টাইমিং মিস হওয়ায় বোল্ড হয়ে ফেরেন তানজিদ।





