আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাজ্য

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারণ করেছে যুক্তরাজ্য। এই তালিকায় নতুন করে আরও ৩০টি নাম যুক্ত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর তাসের

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া নিষেধাজ্ঞা ব্যবস্থার অধীনে ৭০টি নতুন স্পেসিফিকেশন এবং ৩০টি নতুন নাম যুক্ত করা হয়েছে।’

নতুন তালিকা অনুযায়ী, ৩ জন ব্যক্তির এবং ২৭টি আইনগত সত্ত্বার ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এছাড়াও লন্ডন ৭০টি জাহাজকে ব্ল্যাকলিস্ট করেছে, যেগুলো যুক্তরাজ্যের বন্দর ব্যবহার করতে পারবে না।

এই বিভাগের আরও সংবাদ