রাকসুতে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেল ঘোষণা


রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেল ঘোষণা করেছে৷ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাকসু কোষাধক্ষের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মাহবুর আলম৷
ঘােষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) মাহবুর আলম, সাধারণ সম্পাদক (জিএস) শরিফুল ইসলাম শরীফ
ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে পারভেজ আকন্দ প্রতিদ্বন্দ্বীতা করবেন।
অন্যান্য পদগুলোর মধ্যে সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শফিউল আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম সিকদার, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কাজিউল ইসলাম কাজল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম (আরবি), মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার জামান রিজন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাহিদুল হাসান শরীফ, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জোবায়ের হোসাইন জিহাদ, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. তাহসিন আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
এছাড়া কার্যনির্বাহী আহসানুল ইসলাম শাওন এবং ইয়াছিন মিয়া কার্যনির্বাহী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ ঘােষিত প্যানেল অনুযায়ী সিনেটে কোনাে সদস্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷





