গার্মেন্টস অ্যাসোসিয়েশন অব নেপাল এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


গার্মেন্টস অ্যাসোসিয়েশন অব নেপালের (GAN) প্রেসিডেন্ট-এর আমন্ত্রণে, গতকাল কাঠমান্ডুর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সংস্থাটির ৩০তম বার্ষিক সাধারণ সভার (AGM) উদ্বোধনী অধিবেশনে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান যোগ দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখানে তিনি নেপালের পোশাক (RMG) খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও রপ্তানিকারকদের সঙ্গে মতবিনিময় করেন। আলাপকালে, তিনি পরিবর্তিত শুল্ক পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে নেপালের তৈরি পোশাক রপ্তানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা করেন।

এছাড়া, উভয় দেশের তৈরি পোশাক খাতে সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও তাঁরা আলোচনা করেন।

নেপালের সম্মানিত শিল্প, বাণিজ্য ও সরবরাহ মন্ত্রী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আয়োজনে নেপালের এফএনসিসিআই, এনএফটিএ, এনসিসি, সিএনআই, এফএনসিএসআই সহ নেপালের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংস্থাগুলোর প্রধানগণও উপস্থিত ছিলেন।



