রাজনীতি

আ. লীগের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে কঠোর অবস্থানে পুলিশ

১৫ আগস্ট উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুলিস্তান কেন্দ্রীয় কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে এমন দৃশ্য দেখা গেছে।

এ ছাড়াও দলটি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে, সেজন্য আশপাশের এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এই বিভাগের আরও সংবাদ

তবে সকাল থেকে গুলিস্তান এলাকাটি একদম স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা বেষ্টনিতে রয়েছে শহিদ আবরার ফাহাদ অভিনিউ।

এই বিভাগের আরও সংবাদ