সাতক্ষীরা

সাতক্ষীরায় মরা গরু জবাই করে পাচারের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

খুলনা ব্যুরো : সাতক্ষীরায় মরা গরু জবাই করে খুলনায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৭ জুলাই রবিবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আটককৃতরা হলেন: খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, অভিযুক্তরা শনিবার রাতে একটি মরা গরু নিয়ে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার সময় শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। এসময় পুলিশ তাদের আটক করে শহরের ইটাগাছা ফাঁড়িতে নিয়ে যায়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের উল্লেখিত সাজা প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ