জাতীয়শীর্ষ নিউজ
মাইলস্টোন ট্র্যাজেডি; হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১


ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে একজন ভর্তি হয়েছে।
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টায় এ তথ্য জানান।
সর্বশেষ তথ্যানুসারে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন।





