চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে প্রতীকী ম্যারাথন জুলাই পুনর্জাগরণ -২০২৫ অনুষ্ঠানমালার অংশ হিসেবে শুক্রবার প্রতীকী ম্যারাথন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সোয়া সাতটায় চাঁপাইনবাবগঞ্জের আ,আ,ম,মেসবাহুল হক বা”চ ডাক্তার স্টেডিয়ামে বেলুন উড়িয়ে,বাঁশি বাজিয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.আব্দুস সামাদ। এসময় সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপ¯ি’ত ছেলেন।

ম্যারথনটি শান্তির মোড়, সার্কিট হাউস মোড়, বিশ্বরোড মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে অংশগ্রহনকারী বিজয় পাঁচজনসহ ৫২ জনকে পুরস্কৃত করা হয়। দুজন শহীদ পরিবারের সদস্যদেরও মেডেল পরিয়ে দেওয়া হয়।

এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, শহীদ তারেক হোসেনের পিতা আসাদুল ইসলাম, শহীদ মতিউর রহমানের কন্যা মোশরেফা খাতুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মোস্তফা জামাল, আব্দুর রাহিম, সাব্বির আহমেদ, মো.আকিব প্রম‚খ।

বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মবলিদানের কথা মনে রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এই বিভাগের আরও সংবাদ