বান্দরবান

বান্দরবানে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধিঃ  “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গঠনে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫।

১৪ জুলাই সোমবার সকালে বান্দরবান সদর উপজেলা হল মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. লেলিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রাশেদ নিজাম।

অনুষ্ঠানে অফিস তত্ত্বাবধায়ক বশির আহমদকে অফিসিয়াল ভালো কার্যক্রমের জন্য প্রদান করা হয় শুদ্ধাচার পুরস্কার। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে স্বাস্থ্য সহকারীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা এবং তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই বিভাগের আরও সংবাদ