ঝিনাইদহ

কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার – ১

নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ২’শ ৪০ পিস ইয়াবা সহ মিজানুর রহমান (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সে শহরের কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কাশীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতসাড়ে ৮ টার দিকে উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় তার উঠান থেকে ২’শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। তারবিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার তাকে আদালতে প্রেরন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ