শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


নাজিম উদ্দীন জনি, সিনিয়র রিপোর্টারঃ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার(৪ জুলাই) বিকালে উপজেলার রামপুর প্রাইমারি স্কুল মাঠে ১৬ দলীয় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শাখারীপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছেন নাভারণ ফুটবল একাদশ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উলাশী ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি শামছুর রহমান বিষে, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু, যুবদল নেতা লালটু প্রমুখ।





