চট্টগ্রাম
কানাডা যাচ্ছেন মেয়র ডা. শাহাদাত হোসেন


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মঙ্গলবার ভোর পৌনে চারটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে রওনা হবেন।
বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে পথে তিনি ইস্তাম্বুলে একবার যাত্রাবিরতি করবেন। ডা. শাহাদাত হোসেন আগামী ২২ জুলাই টরন্টো থেকে বিমানের বিজি-৩০৬ ফ্লাইটে দেশে ফিরবেন বলে জানা গেছে। এর আগে সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় রওনা হন।
এ সময় তাকে বিমানবন্দরে বিদায় জানান প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিক কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।





