অর্থনীতি

“বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “মার্কেন্টাইল ব্যাংক” এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর সংগৃহীত টোলের অর্থ জমাকরণের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “মার্কেন্টাইল ব্যাংক পিএলসি” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেতু, টানেল এবং সেতু বিভাগের স্থাপনা হতে আদায়কৃত টোলের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদয় নির্দেশনা প্রদান করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে সচিব আরও বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মুক্তারপুর সেতু হতে আদায়কৃত টোলের অর্থ নিরাপদ স্থানে যথাযথ সময়ে জমা হবে ফলে সবাই এর সুফল পাবে।  এ বিষয়ে সচিব মহোদয় সবার সহযোগিতা কামনা করেন। ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এর পক্ষে পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জনাব মোঃ জাহিদ হোসেন চুক্তিতে স্বাক্ষর করেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাংক-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ