সাতক্ষীরা

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারী আটক

খুলনা ব্যুরো : ২৫ জুন বুধবার সাতক্ষীরা জেলার সদর উপজেলার আলীপুর এলাকা থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ৬ টুকরা দেশী তেজাবী স্বর্ণসহ নাসরিন নাহার (৩০) নামের এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত নারী সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী ভোমরার টাওয়ার এলাকার জনৈক ইমাম হোসেনের স্ত্রী।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সাতক্ষীরা এলাকা থেকে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হবে— এরুপ গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বাঁকাল চেক পোস্টের হাবিলদার শাহীন আহমেদের নেতৃত্বে একটি অভিযানিক দল বুধবার সকালে সদর উপজেলার আলীপুর এলাকায় অবস্থান নেয়। এসময় ভোমরা সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন হিসাবে নাসরিন নাহারকে আটক করে বিজিবি।

পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫১৭ গ্রাম ৮৫ মিলিগ্রাম ওজনের ছয় টুকরা দেশী তেজাবী স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৭৬ লাখ ৬৪ হাজার টাকা। এব্যাপারে উক্ত নারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ