চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে চালককে হ ত্যা করে ভ্যান ছিনতাই

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাজু আহমেদ (২১) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভ্যান ছিনিয়ে নিতে হত্যা করা হয়েছে রাজুকে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজু আহমেদ নাচোল উপজেলার শ্রীরামপুরের আব্দুল মোত্তালেবের ছেলে। ওসি বলেন, রাজু প্রতিদিনের মতো রোববার সকালে তার ব্যাটারিচালিত ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হোন। রাতে আর ফিরে আসেন নি। ভোরে পারিলা এলাকার একটি হেয়ারিং বন্ড রাস্তায় রাজুর গলা কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিতে রাজুকে হত্যা করা হয়েছে। রাত ১২ টা থেকে ভোর ৪ টার মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। কারণ রাজু তার মায়ের সঙ্গে রাত ১২ টার দিকে ফোনে কথা বলেছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

এই বিভাগের আরও সংবাদ