কুরবানী ঈদে অসহায় দুস্থদের পাশে দাড়ালেন আর্ন এন্ড লিভ ফাউন্ডেশন


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: মিসেস, ফরিদা ইয়াসমিন (জেসি) আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক (সিইও) মহতী উদ্যোগে ঝিনাইদহের বারোবাজারের দুস্ত এতিম ও অসহায় পরিবার পাশে দাড়ালেন।
কুরবানির ঈদে ০৯নং বারোবাজার ইউনিয়নের ০২নং,ওয়ার্ডের বারোবাজারে পবিত্র ঈদুল আজহার পূর্ণ্যময় দিনে “আর্ন এন্ড লিভ’ সহায়তাই ও লন্ডন প্রবাসী সমাজকর্মী ফরিদা ইয়াসমিন জেসির যৌথ উদ্যোগে ২৪টি, অসহায় দুস্ত ও এতিম শিশু পরিবারকে কুরবানির গোস্ত বিতরণ করা হইছে, এই মহতী উদ্যোগের ফলে ঈদ আনন্দের অংশীদার হতে পেরেছে এসব সুবিধাবঞ্চিত পরিবার।
ঝিনাইদহ জেলার স্বেচ্ছাসেবী সদস্যগণ এ-ভালো ও কল্যাণকর কাজে সহযোগিতা এবং সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।
অন্যদিকে লন্ডন প্রবাসী সমাজকর্মী ফরিদা ইয়াসমিন (জেসি) এই মানবিক কার্যক্রম অর্থিক সাহায্য সহায়তা প্রদান করেন, প্রয়োজনীয়সহ সার্বিক কাজের অগ্রণী ভূমিকা পালন ও স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের মাঝে কুরবানির গোস্ত পৌঁছে দেওয়া হয়।
উপকারভোগি পরিবারগুলো ব্যাপক আনন্দ প্রকাশ করে, তারা হৃদয়ে অন্তস্থল থেকে দোয়া করেন এই মহতী উদ্যোগী নারী ফরিদা ইয়াসমিন (জেসি) আপুকে এবং মানবিক কল্যাণমূলক কাজ চালিয়ে যেতে সমাজের বিত্তবানদের প্রতি সংহতি ও সহমর্মিতা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ঈদ আনন্দের বার্তা বিস্তৃত হয়েছে।





