নিষিদ্ধ দলের ঈদ শুভেচ্ছা ব্যানারে এখনও সংসদ সদস্য লেখা


মতিন রহমান, মাগুরা: আওয়ামীলীগের মাগুরা-২ আসনের সংসদ সদস্য ছিলেন শ্রী বীরেন শিকদার। দলটি নিষিদ্ধ হবার পরও নিজের ব্যানারে সংসদ সদস্য লিখেছেন শ্রী বীরেন শিকদার। সাবেক সংসদ সদস্য না লিখে সরাসরি সংসদ সদস্য মাগুরা-২ লেখা হয়েছে ব্যানারে। গত বছরের ৫ই আগষ্টে আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা ও তার দলের সব এমপি-মন্ত্রী সহ দলীয় নেতাকর্মীরা। পরবর্তীতে দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়। যার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস।

ইউনূস সরকারের সময়ে এখন রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামীলীগ। দেশে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় আওয়ামীলীগ সরকার প্রধান।
তবুও আওয়ামীলীগের এমপি শ্রী বীরেন শিকদার ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যানার করে সংসদ সদস্য মাগুরা-২ ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লিখে পোস্ট করেছে। যা Shri Biren Sikder নামে ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন।
বৃহস্পতিবার (৫ই জুন) এই নামের ফেসবুক আইডিতে যে ব্যানার পোস্ট করা হয়েছে তাতে লেখা হয়েছে যে তিনি এখন সংসদ সদস্য হিসেবে রয়েছেন। যা জেলাজুড়ে এখনো আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা ব্যাঙাত্বক মন্তব্য করে চলেছেন।
অনেকেই বলছেন ফ্যাসিস্ট সরকারের এই এমপি এখনো কি সদস্য হিসেবে আছে? বীরেন শিকদার মাগুরা-২ আসন থেকে পাঁচ বার তাকে দলীয় নমিনেশন দেয় শেখ হাসিনা। পাঁচ বার তিনি এমপি হন। এরমধ্যে একবার তাকে আওয়ামীলীগ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বীরেন শিকদার মাগুরা জেলা আওয়ামীলীগের সদস্যপদে ছিলেন।





