কালীগঞ্জে বিএনপির সংঘর্ষে ছোট ভাইয়ের মৃত্যুর ৪দিন পরে বড় ভাইয়ের মৃত্যু


মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুপক্ষে অভ্যন্তরীন কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছোট ভায়ের মৃত্যুর ৪ দিন পরে বড় ভায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় মামলা ও গ্রেপ্তারের হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে যশোরে একটি বেসরকারি হাসপাতালে ইউনুস আলীর(৬৫) নামের একজনের মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় রবিবার নিহত হন তার ছোট ভাই মহব্বত আলী(৬০) ।
স্থানীয় জানান, গত রোববার উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মহব্বত আলী ঘটনাস্থলেই নিহত হন। তার ছোট ভাই ইউনুচ আলীকে গুরুতর আহত অবস্থায় যশোর বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তিনিও মৃত্যুবরণ করেন।
জানাযায় জামাল ইউনিয়নে বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বিএনপির আরেকটি পক্ষ আরিফ, লিটন, বুলু ও আশরাফের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে রোববার সকালে কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় থানা বিএনপির নেতা নুরুল ইসলামসহ মোট ৫৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলার ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে।
এই মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রতে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করে প্রতিবাদ জানায় বিএনপি একাংশের নেতাকর্মীরা। তারা দাবি করছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার জানান, গত বুধবার সংঘর্ষে মহব্বত আলী ঘটনাস্থলেই নিহত হয় আজ রোববার সকালে তার ভ্ইা ইউনুস আলী মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকালে কালীগঞ্জ শহরে বিভিন্ন ¯থানে মৃত ইউনুস আলী ও মোহাব্বত আলীর খুনিদের ফাসির জন্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।





