আইন ও আদালত
ফের ২ দিনের রিমান্ডে মমতাজ


মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আরও দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ মে) সকালে এই আদেশ দেন মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে সকালে মানিকগঞ্জের সিংগাইর থানার দায়ের করা হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে পুলিশি কঠোর নিরাপত্তায় তোলা হয় মমতাজকে। পরে মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে হরিরামপুর থানায় দায়ের করা হামলা ও ভাঙচুর মামলায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, ‘সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে দুই দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।





