রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে।

শুক্রবার (৩০ মে) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে গুলশান থানা বিএনপি। ডিসিসি মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে খন্দকার মোশাররফ এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, এই সরকার বলেছিল তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। কিন্তু সেটা হচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

গুলশানের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কলেজ, হাইকোর্ট মাজার এলাকা, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্পটে দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি।

এই বিভাগের আরও সংবাদ