মাগুরা
মাগুরায় থ্যালাসেমিয়া রোগীদের ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত


মতিন রহমান, মাগুরা: থ্যালাসেমিয়া রোগীদের জন্য মাগুরা রেডক্রিসেন্ট সোসাইটি ভবণে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের আয়োজনে বুধবার দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে ৩১জন থ্যালাসেমিয়া রোগীকে সেবা দেওয়া হয়। পরে থ্যালাসেমিয়া রোগ নিয়ে মাগুরা প্রেসক্লাবেও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির প্রেসিডেন্ট ডাক্তার এমএ মতিন, সমিতির এ্যাডভাইসজার সৈয়দ দিদার বক্স, এক্সিকিউটিভ ডাইরেক্টর ডাক্তার একেএম ইকরামুল হোসেন ও মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





