অর্থনীতি

দেশে মাথাপিছু আয় ২,৮২০ ডলারে উন্নীত

দেশে মাথাপিছু আয় চলতি অর্থবছরে (বর্ষ ২৫) বেড়ে ২,৮২০ ডলারে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরে (বর্ষ২৪) ছিল ২,৭৩৮ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরে মাথাপিছু আয় ৮২ ডলার বা ৩৫,১০৯ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, মার্কিন ডলারের সাথে বিনিময় হার ১২০.২৯ টাকা বিবেচনা করলে চলতি অর্থবছরে মাথাপিছু আয় ৩,৩৯,২১১ টাকায় পৌঁছেছে।

এই বিভাগের আরও সংবাদ

বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান মূল্যে দেশের জিডিপির আকার চলতি অর্থবছরে মোট ৫৫,৫২,৭৫৩ কোটি টাকা বা ৪৬২ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে (২০২৪ অর্থবছর) ছিল ৫০,০২,৬৫৪ কোটি টাকা বা ৪৫০ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে বিনিয়োগ, অভ্যন্তরীণ সঞ্চয় এবং জাতীয় সঞ্চয়ের জিডিপি অনুপাত যথাক্রমে ২৯.৩৮ শতাংশ, ২৩.২৫ শতাংশ এবং ২৯.০১ শতাংশে পৌঁছেছে।

বিবিএসের পরিসংখ্যানে আরও দেখা গেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৩.৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে যা আগের অর্থবছরে (২০২৪ অর্থবছর) ছিল ৪.২২ শতাংশ।

এই বিভাগের আরও সংবাদ