পিরোজপুর

ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধিঃইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। শনিবার ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শিক্ষক নেতা জেলা বিএনপির আহŸায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেত্রী এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহŸায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ শহীদ, উপজেলা বিএনপির আহŸায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম আহŸায়ক এম, আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন, হাফিজুর রহমান মস্তান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশক্রমে তৃনমূল থেকে নেতা নির্ধারণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের আয়োজন করেছি। যাহাতে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসে। সামনে জাতীয় নির্বাচনে আমাদের এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ