চিতলমারী বিএনপি’র হাল ধরতে চান মোল্লা মোঃ আব্দুল্লাহ্


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: একজন সৎ আদর্শবান, সমাজ সেবক, সফল ব্যবসায়ী, পরোপকারী, উচ্চ শিক্ষিত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ। বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদীদলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছেন।
আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ সাংবাদিকদের একান্ত সাক্ষাতকারে জানান, তিনি ঢাকায়স্থ বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ফোরামের বারবার নির্বাচিত সভাপতি, সাবেক বাগেরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন, এছাড়া তিনি চিতলমারী উপজেলা বিএনপি এর সাবেক নির্বাহী সদস্য ছিলেন। জুলাই বৈষম্য বিরোধি আন্দোলনে ঢাকার রাজপথে তার সক্রীয় অংশ গ্রহণ ছিলো বলে জানান।
মোল্লা মো: আব্দুল্লাহ বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালিন সময় থেকে সু-দিন ও দুর্দিনে সক্রীয় অংশ গ্রহণ এবং নেতা-কর্মীদের মামলা মোকর্দ্দমায় আর্থিক সহ-যোগিতার পাশা-পাশি প্রতিটি কর্মকান্ডে পাশে ছিলাম এখনও আছি। তাই আসন্ন চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ এ সভাপতি প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি এর সকল নেতা-কর্মীও সমার্থকদের সার্বিক সহ-যোগিতা কামনা করছি।





