রাজনীতি

মির্জা ফখরুলের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখে সফল অস্ত্রপচার হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান জানান, ‘বাংলাদেশ সময় বেলা ৩ টায় মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) চোখের অপারেশন সম্পন্ন হয়। তাকে কেবিনে দেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে কেবিনে তার স্ত্রী মিসেস রাহাত আরা বেগম সঙ্গে আছেন।’

এর আগে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে বিএনপির মহাসচিব চোখের জরুরি চিকিৎসা জন্য ব্যাংকক যান। গত সোমবার রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন ফখরুল দম্পতি।

এই বিভাগের আরও সংবাদ

গতকাল মঙ্গলবার মির্জা ফখরুল বাংলাদেশ সময় বেলা ৩টায় ব্যাংককের রুটনিন আই হসপিটালে ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করান। রিপোর্ট দেখে চিকিৎসক তার চোখের অপারেশনের সিদ্ধান্ত নেন।

শায়রুল কবীর জানান, গত সোমবার চোখে সমস্যা দেখা দিলে বিএনপি মহাসচিব দ্রুত গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে ব্যাংককের রুটনিন আই হসপিটালে দ্রুত যোগাযোগ করে ঐদিন রাতেই ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন তিনি।

এই বিভাগের আরও সংবাদ