বাগেরহাট

বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষ্যে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ পালন করা হয়েছে নানা আয়োজনে। তথ্য হোক সত্য গনমাধ্যম চাই মুক্ত, গনমাধ্যমের মুক্তি, গনতন্ত্রের শক্তি শ্লোগানে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) উদ্যোগে বৃহস্পতিবার (৮ মে) সকালে ১০ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। যা বাগেরহাট এলজিডি চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দশানি, ধানসিঁড়ি হোটেল এর সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সাংবাদিক, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে ধানসিড়ি ট্রেনিং সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জনাব, মাহাবুবুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের পোগ্রাম অফিসার এম.ডি হাফিজুর রহমান, ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ এর ফিল্ড কোর্ডিনেটর হাসান মাহামুদ জসীম, সুশীল সমাজের নাগরিক গোপিনাথ সাহা ও নার্গিস আক্তার ইভা সহ, স্থানীয় গণমাধ্যমকর্মী, ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ। উক্ত আলোচনা সভায় বাগেরহাট এর কয়েকটি এনজিও সংস্থা অংশগ্রহন করেন। তন্ম্যেধ- আস বাংলাদেশ, আশার আলো বাংলাদেশ, ভৈরব মহিলা উন্নয়ন সংস্থা, জোয়ার বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি বাগেরহাট, নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কমিউনিটি ল্যান্ড রাইটস গ্রুপ, শিল্প তীর্থ নাট্যদল, রাজাপূর গ্রাম উন্নয়ন দল, গ্রীন ইয়ূথ ফোরাম বাগেরহাট, রাইজিং ইয়ূথ ফোরাম রামপাল ও সোনালী দুস্থ্য মহিলা সংস্থা।

বক্তারা তাদের বক্তব্যে গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও সংবাদ