শালিখায় বৈশাখি ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি


আজ আনুমানিক দুপুর ২টা ৪০ মিনিটের সময় হঠাৎ শিলা বৃষ্টি ও বৈশাখি ঝড় বয়ে যায়। প্রায় ঘন্টাখানেক সময় ধরে অতিবাহিত ঝড়ে শালিখা উপজেলা জুড়ে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার কৃষি ফসল নষ্ট,ঘরবাড়ি ভেঙ্গে যাওয়াসহ ক্ষতি হয়েছে।
গঙ্গারামপুর গ্রামের দক্ষিনপাড়ার বাসিন্দা কৃষক মোঃ রোকনুজ্জামান জানান, বৈশাখি ঝড়ো হাওয়ায় আমার পানের বরজ ভেঙ্গে আনুমানিক প্রায় তিন লক্ষাধিক টাকা এবং ২ একর জমির পাটের চারা ভেঙ্গে মাটিতে পড়ে গিয়েছে। একই গ্রামের সাইফুল শেখ জানান,আমার ধান খেতের ১ একর ৫০ শতাংশ জমির ধান শিলা বৃষ্টিতে মাটিতে পড়ে গিয়ে প্রায় আনুমানিক ২ লক্ষাধিক টাকার ফসল নষ্ট হয়েছে। এরশাদ শেখ জানান,আমার রাধুনী মসলার ৪৫ শতাংশ জমিতে শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারনে প্রায় লক্ষাধিক টাকার ফসল মাটিতে পড়ে নষ্ট হয়েছে। আমাদের এই ক্ষতি হওয়ায় চোখে মুখে অন্ধকার দেখছি ,কি করব বুঝতে পারছিনা।
এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন আমার সংবাদকে জানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ কৃষক ও পরিবার যাচাই বাচাই করে আর্থিক সহয়তা প্রদান করব।





