বাগেরহাটে ধান তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা, মিলছে না দিনমজুর


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: আকাশে এক খন্ড মেঘ, বৃষ্টি,দমকা বাতাস, বিলের কচুরিপানা, শিলাবৃষ্টি, কৃষানের দাম সহ বিভিন্ন আতঙ্কে যখন দিন কাটতো বাগেরহাটের চিতলমারী উপজেলার চাষীদের তখন প্রকৃতির কাছ থেকে বেশ কয়েকদিন বৈরী আবহাওয়া না আসায় চাষিরা তাদের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছে। এ বছর ধানের হয়েছে বাম্পার ফলন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় খালের কচুরিপানা পরিষ্কার করার পর নৌকায় ধান আনতে চাষীদের তেমন সমস্যা হচ্ছে না। ধান গোলায় না গেলে ও অনেকের উঠানে রয়েছে ধানের পালা।আবহাওয়ার বিরূপ প্রভাব পড়ার আতঙ্কে জমি থেকে উঠান পর্যন্ত ধান তোলার জন্য দিন প্রতি একজন কৃষাণ (কামলার)কে পারিশ্রমিক দিতে হচ্ছে ১৫ শ টাকা। সব মিলিয়ে বাড়ি ধান তুলতে চাষিরা দিশেহারা।
চিতলমারী সদর ইউনিয়নের পারডুমুরিয়া গ্রামের চাষী দেব ভক্ত, উত্তম বাড়ই, শ্রীরামপুরের গোপাল বালা, সবুজ বালা, সহ বেশ কয়েকজন চাষিরা জানায়, কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে বিল থেকে কাটা ধান উঠানে এনে পালা দিয়ে রেখেছি। এখন আর বৃষ্টিতে নষ্ট করতে পারবে না। আমাদের সুবিধামতো মাড়াই করে ধান গোলায় তুলব। রায় গ্রামের চাষী সুজিত মৃধা, মোহাম্মদ আলী, আকুল ঘরামী সহ বেশ কয়েকজন চাষী জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ।
স্থানীয়রা কৃষকেরা জানায় চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের আলহাজ্ব শেখ নিজাম উদ্দিনের সহযোগিতায় বিলের কচুরিপানা পরিষ্কার হয়েছে। যার কারনে বিল থেকে নৌকায় ধান আনতে সমস্যা হচ্ছে না। কিন্তু সব মিলিয়ে বড় বিপত্তি হয়েছে কিষানের (কামলার) সংকট। দিন চুক্তি কাজ করছে তারা ১৫ শ থেকে ২ হাজার টাকায়। তারপরও তাদের সময় মত পাওয়া যাচ্ছে না। শ্রীরামপুরেররীরামপুরের বৃদ্ব সাগর মন্ডল জানান।





