বাগেরহাট

রামপালে সংঘবদ্ধ দলের অতর্কিত হামলায় আহত ১

মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের সিংগড়বুনিয়া এলাকায় সংঘবদ্ধ বেপরোয়া কিশোর দলের অতর্কিত হামলায় আহত হয়েছে শেখ দবির উদ্দিনের ছেলে দিহান উদ্দিন(১৪)।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ মুদি দোকান ও ব্রয়লার মুরগির দোকান থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে সিংগড়বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে জোরপূর্বক দিহান উদ্দিন (১৪) কে ধরে নিয়ে বিদ্যালয় মাঠ চত্বরে নিয়ে মোঃ হাকিম বয়াতির ছেলে মোঃ কাদের বয়াতি, মোঃ কিবরিয়া বয়াতির ছেলে মোঃ ওমর বয়াতি, মোঃ রেজওয়ান শেখের ছেলে মোঃ রাজিব শেখ, মোঃ হাসানসহ ৪-৫ জন সংঘবদ্ধ বেপরোয়া কিশোর দল অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।

দিহান উদ্দিনের কাছে থাকা ব্রয়লার মুরগী বিক্রি দোকানের টাকা ছিনিয়ে নেয়। এসময়ে দিহান উদ্দিনের ডাক চিতকারে স্থানীয়রা ছুটে আসেন ও সংঘবদ্ধ দলের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দিহান উদ্দিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ