চাঁপাইনবাবগঞ্জ

সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একই গ্রামের ৩ জন নিহত, শোকের ছায়া

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জঃ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের একই গ্রামের ৩ জন নিহতের ঘটনায় নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, গত রবিবার রাতে রানীহাটি ইউনিয়ন জামায়াতের প্রায় ৮০ জন নেতা-কর্মী পদ্মাসেতু দর্শনসহ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা কামারুজ্জামানের কবর জিয়ারত করার জন্য দুটি বাসে রওয়ানা দেন। কিন্তু পথিমধ্যে রাত ১২টার দিকে রাজশাহীর খরখরিয়া বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে জামায়াতের একটি বাসের সংঘর্ষ ঘটে। এতে ৩ জন নিহত হন।

নিহতরা হলেন, সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ, বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন, জোবদুল হকের ছেলে মিজানুর রহমান। তারা সবাই ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত ৩০ জনের বাড়িও একই গ্রামে।

এই বিভাগের আরও সংবাদ