মান্ডা ক্রিকেট ক্লাবের সাথে ৭ উইকেটে তেজগাঁও ক্লাবের জয়


তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের যোগ্যতা নির্ধারণী ম্যাচে আজ সোমবার ১৭ মার্চ, ২০২৫ মান্ডা ক্রিকেট ক্লাবের সাথে ৭ উইকেটে জয়লাভ করেছে তেজগাঁও ক্লাব।

প্রথমে ব্যাট করতে নেমে ১০ উইকেট হারিয়ে মান্ডা ক্রিকেট ক্লাব ১৭১ রান সংগ্রহ করে। ৭ উইকেট হাতে রেখেই ১৭৪ রান সংগ্রহ করে কাঙ্খিত লক্ষ্য অর্জন করে তেজগাঁও ক্লাব।
তেজগাঁও ক্লাবের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান আসে সজীব রানা হৃদয় এর ব্যাট থেকে। এছাড়া সাকিব ১৯ রান, রাজিন শেখ ৩১ রান, মোহাম্মদ রাসিফ ৩৩ রান, হাবিব খান ১৮ রান সংগ্রহ করেছে।
সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছে রুবেল। এছাড়া মোহাম্মদ রাসিফ ২ উইকেট, ফয়জুল্লাহ ফাহিম ২ উইকেট, মোঃ ইফতেখার তাজ ১ উইকেট, হুমায়ূন কবির ১ উইকেট সংগ্রহ করেছে।
উল্লেখ্য, বাছাইপর্বে মোট ৬০ দল অংশগ্রহণ করবে। সবমিলিয়ে ম্যাচ সংখ্যা ১২০টি। এরপর সুপার লিগ মাঠে গড়াবে। সেখান থেকে সেরা ১২ দল মাঠে নামবে। ১২ দল নিয়ে দুটি গ্রুপ করা হবে। সেখানে ম্যাচ হবে ৩০টি। দুই গ্রুপে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি করে দল তৃতীয় বিভাগ ক্রিকেটে নাম লেখাবে।
তৃতীয় বিভাগ বাছাইপর্ব মোট সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিটিক্লাব, পিকেএসপি-১, পিকেএসপি-২, শামসুজ্জোহা স্পোর্টস কমপ্লেক্স, তেগুরিয়া স্টেডিয়াম, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠ, মাসকো সাকিব ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে।





