ইবির বৃহত্তর ফরিদপুর ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাইফুল-আসাদ


ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বৃহত্তর ফরিদপুর (ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর) জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের এম এম আসাদ।
রবিবার (১৬ মার্চ) সংগঠনের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সালমান রহমান এবং সাধারণ সম্পাদক রনি সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য পদপ্রাপ্ত সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে উজ্জ্বল হোসাইন, সামিরা ইদ্রিস মৌলী, আব্দুল্লাহ আল মামুন, শাহরিয়ার নাজিম, সাজনীন সেতু, নওশীন জাহান, মিনহাজুল মিনহাজ, ফয়জুল্লাহ আসিফ, দ্বীপ সাহা ও হেমায়েত হোসাইন দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. সিফাত শরিফ, আয়েশা সিদ্দিকা মিষ্টি, মো. ফাহাদ হাসান, মো. সায়াদ খান, মামুন হোসেন, তানভীর আসলামী, সাগর ঘরামী, তুষার বিশ্বাস, খালিদ সাইফুল্লাহ, লাবিব হোসেন ইফতি, আমির ফয়সাল, ফাতেমা তুজ-জোহরা এশা, কাজী মো. জুবায়ের আহমেদ এবং ফারজানা আক্তার ঋতি। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে আল-আমিন তালুকদার, তাকি উল্লাহ, শেখ সালাউদ্দিন, বাধন মণ্ডল, আহমেদ আব্দুল্লাহ, সিফাত শেখ, শামীমা রহমান ও সুলতানা আক্তার মীম।
এছাড়াও কোষাধ্যক্ষ মো. আলী জিন্নাহ, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মানিক হালদার, ইভা রহমান ও মো. ফায়জুল্লাহ। প্রচার সম্পাদক হিসেবে শাওন মোল্যা এবং উপ-প্রচার সম্পাদক মো. সাকিব ও তালুকদার হাম্মাদ। দপ্তর সম্পাদক হিসেবে মাহফুজা আলী নিশাত, উপ-দপ্তর সম্পাদক মো. উজ্জ্বল, জাকিয়া সুলতানা ও সিফাত সাজিদ। সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান আকাশ, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুমা ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে অপূর্ব মণ্ডল ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক জুলিয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক উকিল হামিম ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজিদ বিন হুদা, নারী বিষয়ক সম্পাদক মাইমুনা সুলতানা এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাসির আহমেদ।
বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম এম আসাদ বলেন, বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি হাজারও ছাত্র ছাত্রীর জন্য ভরসার জায়গা। দীর্ঘদিন ধরে ঐতিহ্যর সাথে সংগঠনটি ছাত্র- ছাত্রীদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতে জেলা কল্যাণের জন্য ভালো কিছু করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সকলের সহয়তা কামনা করছি।





