জাতীয়শীর্ষ নিউজ

হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়: প্রেস সচিব

হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা কাজ করছে না।

বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। তামাকবিরোধী সংস্থাগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে; যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

শফিকুল আলম বলেন, ট্যাক্স বাড়িয়ে দিলে সিগারেটের ব্যবহার কমে যাবে। এজন্য গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চাপ দেয়া হচ্ছে। কিন্তু এই ধারণা কাজ করছে না।

তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে।

উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম।

এই বিভাগের আরও সংবাদ