মাগুরা

মাগুরায় খুলনা বিভাগীয় অমর একুশে নাট্যোৎসব অনুষ্ঠিত

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: বিপ্লবের নতুন সূর্যে শানিত বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও থিয়েটার ইউনিট, কলমের সৈনিক ও অনুজ নাট্যাঙ্গন মাগুরার বাস্তবায়নে বুধবার বিকাল ৪টায় মাগুরা নোমানী ময়দান শহীদ বেদীতে খুলনা বিভাগীয় অমর একুশে প্রথম নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান মাগুরা সমন্বয় ও মাগুরা থিয়েটার ইউনিটের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফ খান।

এই বিভাগের আরও সংবাদ

এ সময়, ড্রামা সার্কেল নড়াইল, থিয়েটার ইউনিট মাগুরা, কলমের সৈনিক মহম্মদপুর, এবং অনুপ নাট্যাঙ্গন মাগুরা নাট্য দলের সদস্যরা নাটক উপস্থাপন করেন।
পরে প্রধান অতিথি নাট্য দলের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ