মাগুরা

মাগুরায় জাতীয় পতাকা টাঙানো নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরা জেলার মহম্মদপুরের নহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র অফিসে গতকাল ২১শে ফেব্রুয়ারি জাতীয় পতাকা টাঙানো হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই অফিসের পতাকা খুলে কে বা কারা কারেন্টের তারের সঙ্গে বেঁধে রাখে বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পতাকার ছবি তুলে বিভিন্ন লেখা দিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানান ওই স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ (এফডাব্লুভি) মনোয়ারা খাতুন।

মনোয়ারা খাতুন আরও জানান, এবছর বন্ধের দিন অর্থ্যাৎ শুক্রবারে মাতৃভাষা দিবস পালন করা হয়। অফিসের লোক পতাকা টানিয়ে চলে যান। পরবর্তীতে বিকলে পতাকা খুলতে এসে দেখেন যে ওই পতাকা টাঙানোর পাইপ সরিয়ে কে বা কারা কারেন্টের তারের সঙ্গে অফিসের সাথেই বেঁধে রেখেছে। পরবর্তীতে এটি একটি মহল ছবি তুলে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেয়। যা তাদের অফিসের সুনাম ক্ষুন্ন করার পাঁয়তারা করছে। ফেসবুকে জাতীয় পতাকা নিয়ে এসব বিভ্রান্তি ছড়ানোর তীব্র নিন্দা জানান মনোয়ারা খাতুন।

এই বিভাগের আরও সংবাদ

স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত এফডাব্লুভি মনোয়ারা খাতুন তার কর্মস্থল থেকে কয়েকবার পুরস্কৃত হয়েছেন। তার কাজের দক্ষতায় তিনি এসব পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও সংবাদ