সোশ্যাল মিডিয়া

সেই মাফলার ‘নিলামে’ বিক্রির রসিকতা প্রেস সচিবের!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিয়ে চলছে আলোচনা। কয়েকদিন আগে ফেসবুকে একটি পোস্টে দাবি করা হয়েছে প্রেস সচিবের ওই মাফলারের মূল্য ৮৬ হাজার ৫০০ টাকা। এরপর থেকেই তার মাফলার নিয়ে আলোচনার শেষ নেই। কেউ করছেন সমালোচনা, কেউ আবর মাতেন রসিকতায়। বাদ যাননি খোদ প্রেস সচিবও। এবার শফিকুল আলম তার ব্যবহৃত সেই মাফলার নিলামে তোলা নিয়ে রসিকতা করলেন।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

তিনি লেখেন, বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকা। এটি বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি বুঝিয়ে দেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। তার এতো দামি মাফলার পরা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে থাকেন।

এই বিভাগের আরও সংবাদ