সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ উৎসব

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার সকালে স্কুলের সকল শ্রেনীর শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
এ নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে স্কুল ক্যাম্পাসে। সেজেগুজে সুন্দর পোশাকে স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো স্কুল জুড়ে। অনুষ্ঠানে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো স্কুল।
নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে চলছিল পরিচিতি পর্ব। আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন বরণ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম,এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অভিভাবক মনা বিশ্বাস,মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন,সহকারী শিক্ষক আজিবর রহমান,জাফরুল ইসলাম সহ সকল শিক্ষক মন্ডলী।নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সহ শিক্ষক মন্ডলী।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,১৮৮২ সালে ভূষণ রাজার নামে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে।১৪৩ বছর আগে এই প্রতিষ্ঠানটি এটি একটি ঐতিহ্যবাহী স্কুল।শিক্ষার্থীরা যারা আছে তোমাদের হাতে ফুল দিলাম,এটা একটা মশাল হাতে দিলাম এই মশালের মাধ্যমে দূর হবে অন্ধকার,দূর হবে সামাজিক সংকীর্ণতা, মাদক দূর হবে,সমাজকে আলোকিত করবে।
তোমাদের প্রতি অনেক দোয়া রইল আশা করি তোমরা অনেক বড় হবে। অনুষ্ঠান শেষে ভূষণ স্মরণিকা উন্মোচন করেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





