খুবির নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রী রাজিয়া বেগম শনিবার (১১ জানুয়ারী) রাত ৯টায় বাগেরহাটের রামপালের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি স্বামী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১২ জানুয়ারী রবিবার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নিরাপত্তা প্রহরী শেখ নূর ইসলামের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) আবদুর রহমান এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।





