মাগুরা

মাগুরা থিয়েটার ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতিন রহমান, মাগুরা: মাগুরার অন্যতম নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরার ৩০ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে । বুধবার বিকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী শহরে বের হয় । র‌্যালী শেষে মাগুরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি ও থিয়েটার ইউনিটের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান ।

এই বিভাগের আরও সংবাদ

এসময় বক্তব্য রাখেন থিয়েটার ইউনিটের সাধারণ সম্পাদক আল এমরান ,মাগুরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ,সিনিয়র নাট্যকর্মী শাহিন আলম তুহিন, থিয়েটার ইউনিটের সদস্য রিয়াজ পারভেজ রানা ও আশিকুল ইসলাম মুসা প্রমুখ । উল্লেখ্য,থিয়েটার ইউনিট মাগুরা ১৯৯৬ সালে ১ জানুয়ারী ১১ জন নবীন সদস্য নিয়ে যাত্রা করে ।

বাংলাদেশ গ্রুপ থিয়েটারের অন্তর্ভূক্ত এ দলটি জেলা ও জেলার বাইরে পথ নাটক ও মঞ্চ নাটক মঞ্চস্থ করে সম্মাননা ক্রেস্ট অর্জন করেছে। তাছাড়া এ সংগঠনটি সদস্যদের নাটকের কর্ম দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মশালা ও বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছে ।

এই বিভাগের আরও সংবাদ