মাগুরা

মাগুরায় সাবেক এমপি ও যুবদল নেতার আগমন উপলক্ষে আনন্দ মিছিল

মতিন রহমান, মাগুরা: বিগত আওয়ামী সরকারের সময়ে অনেক নিপিড়ন ও নির্যাতনের শিকার মাগুরা- ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল ও ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল করেছে মাগুরা সদরের দক্ষিণ বিএনপি ইউনিট ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে শত্রুজিৎপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের যুগ্ম আহবায়ক রফিক মাস্টার ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রিপন মাহমুদ এর নেতৃত্বে এই আনন্দ মিছিল বের করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক, গোপালগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব বিশ্বাস ও সদস্য আলীম মিয়া, এছাড়াও দক্ষিণ মাগুরা ছাত্রদল নেতা মামুন হাসান, যুবদল নেতা এনায়েত হোসেন বকুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মিছিল শেষে রফিক মাস্টার আগামী ২৯ ডিসেম্বর মহম্মদপুরে নেত্রীবৃন্দের জনসভা মাঠে সবাইকে উপস্থিত থাকার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ