নানা আয়োজনের মধ্য দিয়ে সিআরসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রবিউল, ইবি প্রতিনিধি: “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” স্লোগানকে সামনে রেখে পরিচালিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি), ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কেক কাটা ও সিআরসি স্কুলের বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত করা হয়।
আজ (৭ডিসেম্বর) শনিবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে সিআরসি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। ৫ই ডিসেম্বর সিআরসি প্রতিষ্ঠাবার্ষিকী হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ৭ই ডিসেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানটি বর্তমান সভাপতি মো.এমদাদুল হকের সভাপতিত্বে, স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম আলিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসি’র সম্মানিত উপদেষ্টা আল কুরআন & ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মাজেদুল হক নয়ন।
সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, ঐক্য মঞ্চের আহ্বায়ক ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যান্য নির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ সম্পাদক মশিউর রহমান সততা এবং নিষ্ঠার সাথে সংগঠনের সকল কাজে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।
সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, কাম ফর রোড চাইল্ড শিশু অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণীর অসহায় মানুষদের সাহায্য করার প্রচেষ্টায় দৃঢ় প্রতিজ্ঞ, তাই তোমার যা কিছু বাড়তি আছে তা বিলিয়ে দাও অসহায় মানুষগুলোর মাঝে৷
অনুষ্ঠানের শেষে বাচ্চাদের মাঝে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। সংগঠনটি পথশিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য CRC-এর মানবিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে সকল সদস্য নতুন উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।





