মাগুরা

মাগুরায় ছাত্র আন্দোলনে নিহত রাব্বীর মরদেহ উত্তোলন

মতিন রহমান, মাগুরা:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চার আগষ্ট গুলিতে নিহত মাগুরা জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর (৩৪) মরদেহ উত্তোলন করা হয়েছে। মরদেহ দাফনের ১২০ দিন পর উত্তোলন করা হয়েছে।

শহীদ রাব্বীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার (২রা ডিসেম্বর) মাগুরা সদরের বরুনাতৈল নিজ গ্রামের কবরস্থান থেকে উত্তোলন করা হয়। এসময় ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদর থানার ওসি আয়ুব হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ই অগাস্ট মাগুরা সদরের পারনান্দুয়ালি বিক্ষোভ মিছিল করার সময় গুলিবিদ্ধ হয়ে রাব্বী মারা যায়। পরে ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।

এ কারণে মামলার তদন্তের স্বার্থে আদালত রাব্বীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন বলে জানায় পুলিশ ও ম্যাজিস্ট্রেট।

মেহেদী হাসান রাব্বী মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা বরুনাতৈল গ্রামের ময়েনউদ্দিন বিশ্বাসের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ