মাগুরা

মাগুরায় যৌথবাহিনীর অভিযানে ৭ বোতল মদ উদ্ধারসহ জরিমানা

মতিন রহমান, সিনিয়র রিপোর্টার: মাগুরায় হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭বোতল মদ উদ্ধার করাসহ পাঁচজনকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহন তল্লাশি করে জরিমানা করা হয়েছে। শনিবার রাত ১০টার পর থেকে গভীর রাত পর্যন্ত মাগুরা শহরের ঢাকার রোডের অস্থায়ী চেকপোস্টে যানবাহনে ব্যাপক তল্লাশিসহ এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর মেজর জিল্লুর নেতৃত্বে ও সহযোগী হিসেবে ক্যাপ্টেন সালেহ সহ হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স রাতে এই অভিযান পরিচালনা করেন।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানে ৭ বোতল অবৈধ মদ উদ্ধার করাসহ পাঁচজনকে আটক করা হয়। গাড়ির লাইসেন্স না থাকায় বিভিন্ন লোকজনকে ১৫ হাজার জরিমানা করা হয়।

সচেতন মহল জানান, এভাবে অভিযান পরিচালনা করা হলে মাদক কমবে, একইসাথে অন্যায় ও অপরাধ কমে আসবে। যৌথবাহিনীর এই ধরনের অভিযান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।

অভিযানের বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযানে কাজ করে যাচ্ছে। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে। একইসাথে জরিমানা করা সহ মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ