শহীদদের স্মরণে ইবিতে অনুষ্ঠিত উন্মুক্ত কুইজ, বিজয়ী যারা


রবিউল আলম, ইবি প্রতিনিধি: চব্বিশের জুলাই-আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটার্যাক্ট ক্লাব। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে দুপুর ১ টায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনজন বিজয়ী ঘোষণা করা হয়। তারা হলেন ১ম স্থান অধিকারী আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন, ২য় হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী মনসুর আলী ও ৩য় আইন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট। এছাড়াও সংগঠননটির বর্তমান সভাপতি মো: দিদারুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মনজুরুল ইসলাম নাহিদ, সহ সভাপতি রাশেদুল ইসলাম রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, ক্লাব সার্ভিস ডিরেক্টর ফজলে রাব্বী ও সজিব হোসেন প্রমূখ।
সংগঠনটির সভাপতি মো: দিদারুল ইসলাম রাসেল বলেন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তাদের আত্নার স্মরণে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা আযোজন করা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে সামনে সকল ফ্যাসিবাদের দোসরদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। কুইজের মাধ্যমে শহীদদের জানার পাশাপাশি তাদের দেখানো পথ অনুসরণ করে সোনার বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পেতে চাই।





